রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে সরকারি (খাস) জমির মাটি ভেকু দিয়ে কেটে বিক্রির হরিলুট।

শফিউল আলম রানা, মদন প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি মোজায় বড়হলা সরকারি গোরাটের খাস জমির মাটি ভেকু দিয়ে কেটে বিক্রি করছে বর্তমান ইউপি সদস্য রিটন মিয়া।
১৪ ই জানুয়ারি রোজ শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, বড়হলা সরকারি গোরাটের মাটি হাজার হিসেবে বিক্রি করছে জয়পাশা গ্রামের মৃত জবান হোসেন তালুকদারের ছেলে, ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রিটন মিয়া।
ভেকুর মালিক আইনাল হকের সাথে কথা হলে সে জানায়, আমাকে ঘন্টা হিসেবে  মাটি কাটার জন্য নিয়ে লাগিয়েছে বর্তমান ইউপি সদস্য  রিটন মিয়া, আমি জানতাম না এই জায়গাটা সরকারি খাস জমি।
তবে এ বিষয়ে, বর্তমান ইউপি সদস্য রিটন মিয়া বলেন, সরকারি গোরাটের পজিশন আমার জমির সাথে, আমি  মাটি কেটে বিক্রি করছি।
কাইটাইল ইউনিয়নের নায়েব এসে আমাকে বাধা দিতে বলেন, আমি মাটি বিক্রি করছি।
এলাকার নাম বলতে অনিচ্ছুক, অনেকে জানান,বরহলা সরকারি খাস জমিটা আস্তে আস্তে সবাই দখলে নিয়ে যাচ্ছে। বৈশাখ মাসে ধানের মৌসুমে এই সরকারি  বরহলা গোরাটে জমির ধান কেটে উঠিয়েছি। ভেকু দিয়ে  যেভাবে মাটি কেটে বিক্রি হচ্ছে,কিছুদিন পরে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হবে না।
এ বিষয়ে কাইটাইল ইউনিয়নের নায়েব তহশিলদার নজরুল ইসলাম বলেন, আমি বরহলা সরকারি খাস জমিতে নিষেধ করেছি। তারা আমাকে বলেছে বেকু নিয়ে চলে যাবে ।
এ বিষয়ে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, ওই ইউনিয়নের নায়েব কে পাঠিয়েছি। সরকারি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন তিনি এ প্রতিনিধিকে বলেন, সরকারি খাস জমি থেকে মাটি বিক্রির দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin