বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল বিতরণ

সুপক রন্জন উকিল, গৌরীপুর, (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৫৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় ৭ শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় শালিহর বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
সংগঠনের উপদেষ্টা মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী জেলা আওয়ামী লীগ নেত্রী এডভোকেট নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, আজহারুল ইসলাম সহ  উক্ত এলাকার সাধারণ মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin