শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

সাবেক এমপি আলী উসমান খানের ইহলোক ত্যাগ

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া।
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬০৪ বার পড়া হয়েছে
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী ওসমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০২ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আলী ওসমান খানের ভাগনে সাংবাদিক মশিউর রহমান খান জানান, তার মামা আলী ওসমান খান দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। একপর্যায়ে তিনি রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তবে আলী ওসমান খানের দাফন তাঁর গ্রামের বাড়ি কেন্দুয়ার সান্দিকোনা ইউনিয়নের  দূরচাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হবে বলে জানা গেছে। তবে নামাজে জানাযা কখন হবে তা এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন মরহুমের ভাগনে মশিউর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin