শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

সুষ্ঠু নির্বাচনের দাবিতে  নেত্রকোণার কেন্দুয়ায় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৭৪৫ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলা কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ হওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লুৎফর রহমান আকন্দ।
আজ রবিবার বিকেলে সতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান আকন্দের ফতেপুর নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন তিনি নৌকা মনোনীত প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নির্বাচনী প্রচার প্রচারনায় বাধার সৃষ্টি করছে। তারা পোষ্টার ব্যানার ছিড়ে ফেলাসহ কর্মী সমর্থকদের হুমকি ধামকি দিচ্ছে। গত ২৯ ডিসেম্বর আমার বাড়ী হতে বঙ্গ বাজার হয়ে রোয়াইলবাড়ী যাওয়ার পথে তারা আমার ও কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। পরে সেখান থেকে আমার কর্মী সমর্থকরা আমাকে কোন রকমে প্রানে বাঁচিয়ে নিয়ে আসে। গত ৩০ ডিসেম্বর তারা বঙ্গ বাজারে আমার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
তিনি আরও বলেন, আমার হয়ে যারা নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রায় দেড় শতাধিক কর্মি সমর্থকদের মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এমনকি তিন মাস আগে মারা যাওয়া ও সত্তুর উর্ধ বয়সের ব্যাক্তিদের উক্ত মামলায় আসামি করা হয়েছে। বর্তমানে আমি ও আমার কর্মি সমর্থকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি গণমাধ্যম কর্মিদের মাধ্যমে, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, ও সরকারের কাছে অবাধ, সুষ্টু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন নির্বাচনের ব্যাবস্থা করার জন্য জোর দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin