শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল ঈদুল আযহা উদযাপন

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর, ময়মনসিংহ।
  • আপডেটের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৫৭৫ বার পড়া হয়েছে
সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে মঙ্গলবার পবিত্রঈদুল আযহা  উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে স্বাস্থ্যবিধি মেনে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৬টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মহিলাদের জন্য পৃথক জামাতে ঈদুল আযহার নামায আদায়ের ব্যবস্থা করা হয়। ঈদের জামাতে ইমামতি করেন হযরত মাওলানা মোঃ ইব্রাহিম।

সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন সৈয়দ শাহ্ নূরে আফতাব (বাবা পারভেজ নূরী) বলেন করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায় করা হয়েছে। জামাত শেষে করোনা সংক্রমণ থেকে মুক্তি ও দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে সুরেশ্বর দরবার শরীফ অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোযা রাখে। এবং সৌদি আরবের সাথে মিল রেখে  ঈদ উল ফিতর ও ঈদুল আযহা  উদযাপন করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin