বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে জাতীয় দিবস পালন করা হয় না এই প্রতিষ্ঠানে ।

মদন প্রতিনিধি (শফিউল আলম রানা)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬৭৯ বার পড়া হয়েছে
 নেত্রকোনার মদন উপজেলার বাঙালি বাগমারা খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসায় কোন জাতীয় দিবস উদযাপন করা হয় না বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপারের বিরুদ্ধে। এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসায় গেলে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সামনে একটি জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ও কর্মচারীকে পাশের বালালী বাঘমারা বাজারে পাওয়া গেলে তারা অভিযোগ করে বলেন, সুপার নিয়মিত মাদ্রাসায় আসেন না। আসলেও তিনি শিক্ষক ও কর্মচারীদের সাথে ভালো আচরণ করেন না। কখনও স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেন না। এমনকি ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়নি এ প্রতিষ্ঠানে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ নেতা বালালী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, এ মাদ্রাসার সুপার জামায়াত পন্থি থাকায় কোনো জাতীয় দিবস পালন করে না। দিবসটিতে জাতীয় পতাকা উড়িয়েই তিনি উধাও হয়ে যান। সরকারি নির্দেশনা থাকলেও ওই প্রতিষ্ঠানের প্রধান এ দিবসটি পালন করেনি বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বিষয়টি দেখবেন এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে আমার বিশ্বাস।

মাধ্যমিক একাডেকিম সুপার ভাইজার জ্যোৎস্না আক্তার জানান, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সকল প্রতিষ্ঠানে আমি চিঠি পাঠিয়েছি। সরকারি নির্দেশনা মোতাবেক স্ব স্ব প্রতিষ্ঠান শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ দিবসটি উদযাপন করবে। যদি দিবসটি উদযাপন না করে তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসার সুপার মো. বজলুর রহমান বলেন, সকালে শিক্ষকদের নিয়ে কেক কাটা হয়েছে। তবে এ অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন জানতে চাইলে, তিনি কোনো সদুত্তর না দিয়ে এ অনুষ্ঠানের কোনো ছবি তোলা হয়নি বলে এড়িয়ে যান।

প্রতিষ্ঠানটির সভাপতির মোবাইল ফোন বন্ধ থাকায় কমিটির আরেক সদস্য গোলাম কিবরিয়া বকুল জানান, সুপার কখনো আমাদেরকে দিবস পালনের ব্যাপারে অবগত করেন না। আজকেও দিবসটি পালনের ব্যাপারে আমাদেরকে জানায়নি। বুধবার সুপার মাদ্রাসায় এসে বৃহস্পতিবার প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলে গেছেন।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জানান, যদি কেউ জাতীয় দিবস পালনে গাফিলতি করে, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin