রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

জনগণের জানমাল রক্ষায় গৌরীপুরে সেনাবাহিনীর উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে জনগণের জানমালের নিরাপত্তা দিতে এবং আইন শৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নাঈম হাসানের আহবানে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ এর কার্যালয়ে ( ১০ আগস্ট) শনিবার  আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ  সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় মেজর নাঈম তার বক্তব্যে বলেন,সেনাবাহিনীর সদস্যরা সারা  দেশের জনগণের জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। আমরা সব রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সভায় আরও বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং উত্তর জেলা বি এন পির সম্মানিত সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরন।

তিনি বলেন আমরা এখনও ক্ষমতায় আসি নাই। জনগণের ভোটে দেশে নির্বাচিত সরকার গঠন করা হবে। বিএন পি গণতন্ত্রে বিশ্বাসী। তাই নির্বাচিত সরকার গঠন করতে হলে জনগণের ভোটের প্রয়োজন,আমরা সব সময় জন গণের পাশে ছিলাম,আছি ও থাকবো। গৌরীপুরে বিশৃঙ্খলার ঠাঁই নাই। আমাদের দলের চেয়ারপার্সন থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমানের এর নির্দেশে দেশে আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন নিজ দলের বা যে কেউ অথবা তৃতীয় কোন পক্ষ বিশৃঙ্খলার চেষ্ঠা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, আমি গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ছিলাম এবং গৌরীপুর বিএনপির নেতৃত্বে রয়েছি।  প্রশাসন চাইলে আর আমাদের সহযোগিতায় থাকলে এক মিনিটে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনা সম্ভব।

সভায় বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের লোকজন এবং গণ মাধ্যমের কর্মীরা উপস্হিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin