রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোণায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা।
  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৫৩১ বার পড়া হয়েছে
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযুগে ৫৩ হাজার ৩শত ৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা সম্মেলন কক্ষে ২০টি পরিবারকে ভূমিসহ গৃহপ্রদান ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে ঘর ও জমির দলিল হস্তান্তর করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা সেতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবদুল আলিম লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, পূর্বধলা প্রেসক্লাব সম্পাদক জায়েজুল ইসলামসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও উপকার ভোগী পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, নেত্রকোণা জেলার ১০ উপজেলায়  গৃহহীন ও ভূমিহীন  ৯২৫টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এরমধ্যে প্রতিবন্ধী পুনর্বাসনে ৬৫টি এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের মধ্যে ২৪টি পরিবার রয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin