বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় পবিত্র রমজান উপলক্ষ্যে টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৩৫ বার পড়া হয়েছে

সরকার আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে নিম্নআয়ের ১ কোটি পরিবারের নিকট রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝি মোট ০২ (দুই) বার টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে বিক্রির শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার ১ লাখ ৭০ হাজার ৪৩৭ জন উপকারভোগীর নিকট সারা দেশের ন্যায় আজ থেকে ভতুর্কী মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।

আজ সকালে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান,সহকারী পরিচালক ভোক্তা- অধিকার সংরক্ষন অধিদপ্তর নেত্রকোণা,মোঃ শাহ আলম,অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (পিপিএম) নেত্রকোণা পৌসভার (প্যানেল মেয়র ১) এস এম মহসিন আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ অন্যরা।

নেত্রকোণা জেলায় ১০টি উপজেলার ৮৬টি উইনিয়নের এবং ০৫টি পৌরসভায় সর্বমোট ২৭২টি স্পটে ৪০ জন ডিলারের মাধ্যমে ১ম পর্যায়ে প্রতি উপকারভোগীকে ০২ কেজি চিনি, ০২ কেজি মশুর ডাল ও ০২ লিটার সয়াবিন তেল বিতরণ করা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, প্রতি কেজি মশুর ডালের দাম ৬৫ টাকা, অর্থাৎ ৪৬০ টাকা ব্যয়ে ০১ জন উপকারভোগী টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন।

পরে আজ পৌরসভায় ১৭ শত উপকারভোগী টিসিবি’র পণ্য ক্রয় বিক্রয় করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin