বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণা সদর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণের প্রশিক্ষণ প্রাপ্তদের আর্থিক অনুদান প্রদান করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা সদর উপজেলার সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে’র আওতায় সফটস্কিলস প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১২ জুন) দুপুরে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে ৫দিন ব্যাপি প্রশিক্ষণ (ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন ও পরিচালনা) শেষে প্রান্তিক পেশাজীবী গোষ্ঠী: কামার, কুমার, নাপিত (হেয়ার ড্রেসার), জুতা মেরামত ও প্রস্তুতকারী (মুচি), বার্শ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাসাঁ-পিতল পণ্য প্রস্তুতকারী মোট ১৫০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট ২৭লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্তদের অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, মৎস্য লীগের সভাপতি গাজী মোসাদ্দেক হোসেন রতন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin