বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোনায় বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ শত নেতাকর্মীর নামে মামলা

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোনায় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি. যুবদল ও ছাত্রদলের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ শত জন নেতাকর্মীকে আসামী করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার এস আই খন্দকার আল মামুন বাদী হয়ে ১লা সেপ্টেম্বর রাতে এই মামলা দায়ের করেন।

মামলার নাম উল্লেখিত আসামীরা হলেন, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, সৈয়দ মোস্তাফিজুর রহমান রকি, আঞ্জুল হক, আব্দুল খালেক, শাহ্জাহান শেখ, আবু সাঈদ খান, মোকারম হোসেন, রাকিব মিয়া, মোঃ রকি মিয়া, মোঃ নাঈম, মোঃ আরিফ মিয়া, মোঃ রকি মিয়া, মোঃ বাকি হোসেন, মোঃ জনি মিয়া, দিপু মিয়া, ইমরান খান চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, মোঃ রানা মিয়া, মোঃ রাজন, মোকাম্মেল হক রানা, টিটু, উজ্জল মিয়া, মোঃ রাব্বি, মাহবুবুল গাফফার ঠাকুর তোলন, হাইয়ুল পাঠান, ইসলাম উদ্দিন খান চঞ্চল, মোঃ সেলিম আহমেদ, সৈয়দ অন্তর, সাদ্দাম হোসেন, ওয়ারেছ, মোঃ শরিফ মিয়া, আলমগীর ও ইমন। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ৫০০ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ২। আটক ১৩ জন আসামীকে আদালতে সোর্পদ করা হবে। অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin