বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় মন্ডপ পরিদর্শন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ধর্মের মানুষের সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এবং ষড়যন্ত্রকারীদের যেকোনো সাম্প্রদায়িক উস্কানি মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে।” তিনি আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ প্রদর্শনকাল এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমরা সবাই এক হয়ে যুদ্ধ করেছিলাম, কাজেই ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াবে, যারা হিন্দুদের পূজা আক্রমণ করতে আসবে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি তাদের হাত পা আমরা গুড়িয়ে দিবো। আমরা হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছি। এই বাংলাদেশ বঙ্গবন্ধু সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, আপনাদের পাশে আছেন, আপনাদের পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ রাজু, বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক আহনাফ হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম তালুকদার সহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin