বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোনার মাধবপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা- পূর্বধলা সড়কের সদর উপজেলার রৌহা ইউনিয়নের মাধবপুর নামক স্থানে শনিবার ট্রাক চাপায় সারা মনি (৮) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সারা মনি আজ সকালে স্থানীয় মসজিদের মক্তবে আরবী পড়া শেষে বাড়ীতে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাক চালক ও হেলপারকে আটক করে। স্থানীয়রা সারা মনিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আগমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, । ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে চালক ও হেলপারে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin