বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

চা না দেয়ায় সংযোগ বিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে

নেত্রকোণার আটপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের চা দোকানী চা সরবরাহ না করার কারণে তার বাড়ির বিদ্যুৎ সংযোগটি নিয়ম বহির্ভূত ভাবে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শুনই ইউনিয়নের স্বল্প শুনই গ্রামের মৃত আব্দুস ছোবান এর ছেলে মো: সাইকুল ইসলামের নামে আবাসিক বিদ্যুৎ সংযোগ চালু ছিল। বৈধ চালুকৃত সংযোগটি স্বেচ্ছায় নিয়ম বহির্ভূত ভাবে হিংসার বশবতি হয়ে বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ। সংযোগের মালিকের ছোট ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ৩০ সে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সংযোগ মালিকের নামে মে মাসের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বিলের কপি প্রেরণ করে। বিলের কপিতে জরিমানা ছাড়া জমাদানের শেষ তারিখ ছিল ২৫ মে, বিলম্ব মাশুলসহ পরিশোধের শেষ তারিখ ছিল ৬ জুন। সংযোগ মালিক ২৯ মে সকাল ১১ ঘটিকায় জরিমানাসহ বিদ্যুৎ বিল পরিশোধ করেন। ঐ দিন দুপুর বেলায় বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ সংযোগ মালিকের ছোট ভাইকে শফিকুল ইসলামকে চা দিতে বললে ব্যস্ততার কারণে চা দিতে দেড়ি হয়। এতে পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে ঐ দিন সন্ধা বেলায় বিল পরিশোধের পরেও তার সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়।

অভিযোগকারী শফিকুল ইসলাম জানান, বিল পরিশোধ করার পরেও আমার সাথে যে অন্যায় আচরণ করা হয়েছে আমি তার সুষ্টু বিচার চাই। নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেন আমি অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin