সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস

নেত্রকোনায় অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

এ কে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৫৭০ বার পড়া হয়েছে
 চলতি আমন মওসুমে নেত্রকোনায় অভ্যন্তরীন আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
    এ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা খাদ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় শহরের বারহাট্টা রোডস্থ সদর খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে আমন সিদ্ধ চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মুস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি, সাধারণ সম্পাদক উজ্জল সাহা,  সদর উপজেলা কারিগরি খাদ্য কর্মকর্তা হিমেল সরকার, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ শহীদ উদ্দিন সহ অন্যন্য মিল মালিকরা।
    নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মুস্তফা জানান, চলতি আমন মওসুমে ৪০ টাকা কেজি দরে নেত্রকোনা জেলায় ১৯ হাজার ৭ শত ৮৯ মেট্রিকটন আমন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে নেত্রকোনা সদর ও দূর্গাপুর উপজেলায় এ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে এবং বাকী ৮ উপজেলায় ২৪২টি মিল মালিকদের কাছ থেকে সরাসরি গুদামে চাল সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin