রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

নেত্রকোনায় আইসিটি ব্যবহারে দক্ষতা বিষয়ক ইয়ুথদের নিয়ে দুইদিন ব্যাপী কর্মশালা

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৩৯ বার পড়া হয়েছে

বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে যুবদের আইসিটি দক্ষতা ও সামাজিকরণ বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ রবিবার (২৭ জুন) সকাল ১১ টায় শহরের কাটলি এলাকায় নারী প্রগতি সংঘের কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। ঢাকার আইইডির সহযোগিতায় নেত্রকোনা জনউদ্যোগ এই প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে জেলা সদরের ২০ জন যুবক নারী পুরুষ অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ পরিচালনা করছেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার খন্দকার মোতাহার হোসেন। এসময় জনউদ্যোগের আহবায়ক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক যুব সংগঠক মৃণাল কান্তি চক্রবর্তী, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগমসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin