রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে          ——–এস এম জিলানী 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে
 (এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে জনগনের উপর জগদ্দল পাথরের মতো৷ বসেছিল। দেশে বাক স্বাধীনতা ও গনতন্ত্র ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনও জনগণের ভোটাধিকার এবং গনতন্ত্র ফিরে আসেনি। পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে সারা দেশের ক্যাডারদের জড়ো করে সেনাবাহিনীর এক কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছে। যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।
ফ্যাসিজম যাতে আর কোন ভাবেই দেশে ফিরে আসতে না পারে তার জন্য তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার আহবান জানান।

তিনি আজ শনিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না’র সঞ্চালনায় মত বিনিময় সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম জি মাসুম রাসেল, সহ সভাপতি ড. মফিদুল আলম খান প্রমূখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহবায়ক, সদস্য সচিববৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin