তিনি বলেন, এ অঞ্চলের কৃষকদের জীবন মান উন্নয়ন ও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে।কৃষক যে পরিমান ধান দিতে পারবে সরকার সেই পরিমান ধান কিনবে। মশচারাইজার বা আদ্রতা ঠিক নেই বলে কৃষকদের হয়রানি করা যাবে না। সে ব্যাপারে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে আরো বেশী সতর্ক থাকতে হবে। ধান চাল সংগ্রহ অভিযানে কোন প্রকার অনিয়ম বরদাস্ত সহ্য করা হবে না। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নেত্রকোনা জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় পাবলিক হলে চলতি বোরো মওসুমে অভ্যন্তরীন ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্য প্রতিমন্ত্রী আরো বলেন, অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে নেত্রকোনায় যে বোরো ফসলের যে ক্ষতি হয়েছে তা মাননীয় প্রধানন্ত্রীকে জানাবেন এবং তিনি যাতে আসেন, সে কথাও বলবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে, সকল প্রাথমিক বিদ্যালয়ে একই রকম ড্রেস এবং জুতা দেয়া হবে, যাতে সেখানে কোন ধরনের
বৈষম্য না থাকে।
পরে তিনি সরাসরি কৃষকদের নিকট থেকে বোরো ধান
চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।
খাদ্য মন্ত্রাণলয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ ( সদর-বারহাট্টা) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামাতের সংসদ সদস্য মাছুম মোস্তফা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম ও কৃষকের পক্ষে লিফলেট বিতরণ করেন জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী প্রমুখ ।