সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস

মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নেত্রকোণার মদন উপজেলায় সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামরুল ইসলাম চৌধুরী রোববার সকালে উপজেলার গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের বিভিন্ন হাওর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা দ্রুত প্রস্তুত করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, রোববার সকালে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কামরুল ইসলাম চৌধুরী উপজেলার গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের হাওর এলাকায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রেরণের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদ রহমান মিজান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল মিয়া, মাহমুদুল আলম, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনসহ অন্যান্য স্থানীয় কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin