সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

একটি সেতুই তৈরি করতে পারে দুই জনপদের সেতুবন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুই উপজেলা কেন্দুয়া ও মদনকে পৃথক করে রেখেছে কৈজানি নদী। এখানে একটি সেতু নির্মাণ করলে বদলে যাবে দুই জনপদের জীবনযাত্রার মান। বেঁচে যাবে হাজারো কর্মঘণ্টা এবং তৈরি হবে দৃঢ় সেতুবন্ধ।
খড়স্রোতা কৈজানি নদীর ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষের চলাচল। শিক্ষার্থী, শ্রমজীবী, কৃষকসহ হাজারো সাধারণ মানুষ দৈনন্দিন কাজে নদীর এপার ওপার যাতায়াতে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
সারা দেশে উন্নয়নের অংশ হিসেবে নদীটির দুই পাশের মাটির রাস্তা করা হলেও সেতুটি নির্মাণের কোনো প্রকল্প আজও দৃশ্যমান হয়নি। ফলে, লাখো মানুষের প্রাণের দাবি কৈজানি সেতু আদৌ নির্মাণ হবে কি না সে ব্যাপারে সন্দিহান এ এলাকার মানুষ।
মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন ও কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের লোকেরা ছোট বড় যানবাহন নিয়ে প্রতিনিয়তই নৌকা যোগে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করে। দুই এলাকার মানুষের জীবন কৃষি নির্ভর হওয়ায় প্রতিনিয়ত গবাদিপশু ও ফসল আনা নেয়া করতে হয় এই পথে। সাইডুলী নদী ও ধলাই নদীর পানি কৈজানি দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এর স্রোত পাড়ি দিয়ে বৈশাখ মাসে বোরো ধান ও অন্যান্য ফসল পারাপারে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কৈজানি ফেরিঘাটে একটি সেতু হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে।
স্থানীয়রা জানান, পাকিস্তান আমল থেকে অদ্যাবধি উন্নয়নের ছোঁয়া পড়েনি এই এলাকাটিতে।
এ বিষয়ে উভয় এলালাবাসীর বক্তব্য, এই সেতুটি আমাদের প্রাণের দাবি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও জানান,কৈজানি নদীর ওপর একটি সেতু তৈরি খুবই জরুরি এবং এটি হলে দুই এলাকার জনপদের সেতুবন্ধ আরো দৃঢ় হবে, দূর হবে সকল কষ্ট দুর্দশা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin