মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ  ফসল রক্ষা বাঁধ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষঃ আহত অন্তত ২০ এনসিপি’র ময়মনসিংহ মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

এশিয়ান টিভি প্রতিনিধির গোপন অনুসন্ধানে পুলিশের সফল অভিযান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫৬০ বার পড়া হয়েছে

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নেত্রকোণা শহরের মূলসড়কে পুলিশের সিনোকল গার্ড। যার নেপথ্য কারণ এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মীর আল-আমিন’র গোপন অনুসন্ধান।

রাতভর নির্ঘুম থেকে পরিশেষে মডেল থানা পুলিশের একটি সফল অভিযানের সমাপ্তি হয় মোক্তারপাড়া ট্রাফিক মোড়ে।

নেত্রকোণা এশিয়ান টিভি সাংবাদিক মীর আল-আমিন’র একান্ত অনুসন্ধান এবং নেত্রকোণা মডেল থানা পুলিশের কষ্টপূর্ণ অভিযান। এই যৌথ প্রচেষ্টায় আজ ভোরে তিন বস্তা নকল ব্যান্ডরোল যুক্ত মায়া বিড়ি জব্দ করা হয়।

যেখানে বিড়ির পরিমাণ ছিলো ১ লাখ ২৬ হাজার। এই অবৈধ মায়া বিড়ি বহনকারী বাসটির নাম আশিক এন্টারপ্রাইজ।

সরকারের রাজস্ব ফাঁকি দেয়া এই বিড়িগুলো কিশোরগঞ্জের ভৈরব থেকে
নেত্রকোণায় প্রবেশপথে আটক করা হয়। খোঁজ নিয়ে জানা যায় নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি গুলোর গন্তব্যস্থল ছিলো কলমাকান্দা উপজেলা।

আজ (৩ জুলাই) রবিবার সকালে কাস্টমস, একসাইজ ও ভ্যাট বিভাগের সহকারি রাজস্ব কর্মকর্তা সোহেল রানার নেতৃত্বে একটি দল বিড়ি প্যাকেটের ব্যান্ডরোলগুলো নকল বলে নিশ্চিত করে।

এসময় যথাযথ প্রক্রিয়া শেষে নেত্রকোণা মডেল থানা পুলিশ জেলা কাস্টমস, একসাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের নিকট জব্দকৃত বিড়ি গুলো হস্তান্তর করে।

উল্লেখ্য দীর্ঘদিন যাবত সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নেত্রকোণায় গোপন রাজত্ব চালিয়ে যাচ্ছিলো মায়া বিড়ি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin