শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

দুর্গাপুরে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

 

মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর( নেত্রকোনা) প্রতিনিধি

 

নেত্রকোণার দুর্গাপুরে বন্ধুর প্রেমিকা  কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিস্কার করা হয়। আটক ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়  (২৪) দুর্গাপুর উপজেলা  ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের বিএনপি নেতা মজিুবুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার বিকালে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহমুদুল হাসান  এ তথ্য  নিশ্চিত করে বলেন,  নেত্রকোণা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে  প্রেমের সম্পর্ক রয়েছে।  সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে  বিয়ে  ঠিকঠাক হয়।  এ অবস্থায়  তারা আজ সোমবারে দুর্গাপুরে ঘুরতে যান।এদিকে ছাত্রীর প্রেমিক ও হবু স্বামীর সাথে  ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক ছিল আগে থেকে। ফয়সালের  কথামতো বিরিশিরিতে একটি হোটেলে উঠেন তারা।

 

বিকেল তিনটার দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে  খাবার কিনতে যান হবু স্বামী। এ সুযোগে ছত্রদল নেতা ফয়সাল পুলিশকে ফোন করে বলেন, তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে পরে পুলিশ ওই ছাত্রকে আটক  করে। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছে। ঠিক এই সময়ে  ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করেন ।  তখনই পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা  বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল  আহামদকে আটক করে পুলিশ।

ওসি আরো জানান, পুরো ঘটনাটা দ্রুত সংঘটিত হয়েছে। বড়জোর আধাঘন্টা সময়ের মধ্যে ।

এ ঘটনায় ছাত্রীটি  বাদী হয়ে ওই  ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার  ফয়সাল আহামদকে আগামীকাল বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃংখলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে  সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin