শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোণা জেলা বিএনপির স্মারকলিপি প্রদান 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪২৮ বার পড়া হয়েছে
চাল, ডাল, গ্যাস ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বিএনপি।
নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমনের কাছে স্মারকলিপি প্রদান করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, মজিবুর রহমান খান, মোঃ তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদুসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin