মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ  ফসল রক্ষা বাঁধ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষঃ আহত অন্তত ২০ এনসিপি’র ময়মনসিংহ মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

নেত্রকেণার আটপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার আটপাড়ায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা’র সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, আওয়ামী লীগ নেতা সুলতান উদ্দিন আহম্মদ, হাজী মো: মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন, মো: জহিরুল ইসলাম খান হীরা, আটপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মোজাম্মেল হক, সকল ইউ.পি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি গণ।

আজকের আইন শৃক্সখলা কমিটির সভায় উপস্থিত সদস্য মো: জহিরুল ইসলাম খান হীরা বলেন, হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন ২০১৩ সালের ৫ই মে নাশকতার সাথে জড়িত থাকায় (নারায়নগঞ্জ) একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সফরে আসার সময় এবং কেন্দ্রীয় হেফাজতের নেতা মামুনুল হকের গ্রেফতারের পর ব্রুজের বাজার মাদ্রাসা ও মসজিদে বসে পুনঃরায় সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রমে সংগঠতি করে।

এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হলে তাকে ব্রুজের বাজার মসজিদের ইমামের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। তার দ্বারা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং জরুরী ভিত্তিতে ইমামের পদ হতে অব্যাহতি দেয়ার জন্য অনুরোধ করেন। ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন উত্থাপিত বিষয়ে জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সভায় উপস্থিত অফিসার ইনচার্জকে অনুরোধ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin