বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণায় ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

ইকবাল হাসান
  • আপডেটের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৪ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় দলকে সুসংগঠিত রাখার ওপর সবসময় বিশেষ গুরুত্ব দেন আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি মনে করেন, একটা সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন দল সুসংগঠিত থাকে। তাই জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ সবাইকে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা অনেক ত্যাগের বিনিময়ে এই সংগঠনটা ধরে রেখেছে। লড়াই সংগ্রামের মধ্যদিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

আজ (বুধবার) নেত্রকোণার সদর উপজেলার ১১নং কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে গাবরাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম বজলুল কাদের শাহজাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin