শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ ১০৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৭৩ বার পড়া হয়েছে
(এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ)

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা এর পরিদর্শক মোঃ আল আমিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আজ বুধবার সকাল সাড়ে ৮টায় নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এরই এক পর্যায়ে সন্দেহ ভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবরীকে আটক করে।
আটককৃতরা হচ্ছে নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মোঃ শান্ত মিয়ার পুত্র মোঃ তপন মিয়া (২৬) ও কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ রাকিব হোসেন (৩৯)। এ সময় মাদক পাচারে জড়িত অটোরিকশাটিও জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। এরই অংশ হিসেবে মাদকসহ দুই কনকে আটক করা হয়েছে।  আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin