মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ  ফসল রক্ষা বাঁধ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষঃ আহত অন্তত ২০ এনসিপি’র ময়মনসিংহ মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

নেত্রকোণার বারহাট্টার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৬০৪ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার বারহাট্টা থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে ঝটিকা অভিযান চালিয়ে চুরি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর গনি (২৮) কে গ্রেফতার করেছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আসমা ইউনিয়নের গোমুরিয়া গ্রামের ফয়েজ মিয়ার ছেলে নুর গনি একটি চুরি মামলায় আদালত কর্তৃক দুই বছরের সাজাপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তার প্রতি আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ বৃহস্পতিবার দুপুরে আটককৃত সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে প্রেরণ করলে, বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin