শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা
  • আপডেটের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোণা পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন (৩০অক্টোবর) শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রারম্ভে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব ভূইয়ার সভাপতিত্বে সদস্য সচিব এস এম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কি,
জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু,
জেলা তাতীঁদলের সভাপতি আজিজুল হক, স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin