শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৭৫৩ বার পড়া হয়েছে
নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ফাইনাল খেলা আয়োজন করে।
ফাইনাল খেলায় (বালিকা) কেন্দুয়া উপজেলার নূরেছা দুখিয়ার গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইব্রেকারে মোহনগঞ্জ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-১ গোলে হারিয়ে চেম্পিয়ান হয়।
অপরদিকে ফাইনাল খেলায় (বালক) বারহাট্টা উপজেলার বড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মোহনগঞ্জ উপজেলার কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে হারিয়ে চেম্পিয়ান হয়।
নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে  এম জহিরুল হক,  জেলা পরিষদ প্রশাসক বাবু প্রশান্ত কুমার রায়,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন, নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেসা আশরাফ দিনাসহ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin