শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনায় বিএনপির প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের নির্বাচনী সমাবেশ ও বিশাল শোডাউন 

এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নেত্রকোনা সদর-বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর নির্বাচনী প্রচারনা উপলক্ষে বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে নেত্রকোনা সদর, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশের আয়োজন করে।
সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মোক্তার পাড়া মাঠ এসে জড়ো হয়। শেষ পর্যন্ত নির্বাচনী সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিনত হয়।
বিশাল শোডাউন পূর্ব নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর-বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
নির্বাচনী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,  জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সামছুল আলম মারুফ, ইমরান খান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,  জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী,
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ।
পরে জেলা শহরে একটি বিশাল ধানের শীষের মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মোক্তার পাড়া মাঠ এসে শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin