শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

 

নেত্রকোনা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকাল ১১টায় নেত্রকোনা শহরের ছোট বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, নেত্রকোনা জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. মনিরুজ্জামান দুদু।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না।

বক্তারা মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরীর অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন একনিষ্ঠ দেশপ্রেমিক, সংগ্রামী রাজনীতিবিদ ও প্রকৃত মুক্তিযোদ্ধা। নেত্রকোনায় যুবদলের পথচলার সূচনায় তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin