শনিবার, ০২ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযান- ৮ বোতল ভারতীয় মদসহ ৫ জন আটক

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪০৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার রাতে দুর্গাপুর উপজেলার বামনপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৮ বোতল ভারতীয় মদসহ ৫ জনকে আটক করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর তত্ত¡াবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ এর দিক নির্দেশনায় ওসি, ডিবি (পূর্ব) মোঃ সায়েদুর রহমান এঁর পরিচালনায় এস আই মোঃ তাহের উদ্দিন খান এর নেতৃত্বে একটি টিম সোমবার রাত পৌনে ১০টার দিকে দুর্গাপুর উপজেলার বামনপাড়া গ্রামের খেলার মাঠের শিমুল গাছের নীচে বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৮ বোতল ভারতীয় মদসহ ৫ জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে, নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার কাকড়াকান্দা (পূর্বপাড়া) গ্রামের মোঃ লাল মিয়ার পুত্র মোঃ সাইদুল ইসলাম (৪০), জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহ্মুদপুর গ্রামের মৃত মোবারক হোসেনের পুত্র রঞ্জু মিয়া (৩১), নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকার কৃষ্ণ সরকারের পুত্র আব্দুল্লাহ (২৩) (ধর্মান্তরিত), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকড়াকান্দা (পূর্বপাড়া) গ্রামের দুলাল মিয়ার পুত্র মাহমুদুল হাসান (২৩), ও একই উপজেলার মাইজপাড়া গ্রামের মোঃ চাঁন মিয়ার পুত্র রফিকুল ইসলাম (২৫)।

এ ব্যাপারে ডিবি এস আই মোঃ তাহের উদ্দিন খান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের যথাযথ ধারায় মামলা দায়ের করে মঙ্গলবার বিকালে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin