বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোনা জেলায় সার সংকট অধিক দামে বিক্রি ঃ আমন চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলায় সার সংকট ও মূল্যবৃদ্ধির কারণে কৃষকরা আমন চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা করছে।

জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার কৃষকদের অভিযোগ, বেশি টাকা দিয়েও চাহিদা মতো সার মিলছে না। তবে ডিলাররা সার সংকটের কথা স্বীকার করলেও কৃষি বিভাগ বলছে, জেলায় কোনো সার সংকট নেই।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মওসুমে নেত্রকোনা জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৫ শত ৮০ হেক্টর। শনিবার পর্যন্ত রোপণ করা হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৭০ হেক্টর জমি।
কৃষকদের দ্বোর গোরায় সার পৌঁছে দেয়ার লক্ষ্যে নেত্রকোনা জেলায় ১১৭ জন ডিলার ও ৭১৪ জন সাব ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও জালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে গত ২রা আগস্ট থেকে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের দাম বাড়িয়ে ৫০ কেজির বস্তা ১ হাজার ১ শত টাকা, টিএসপি সার ১ হাজার ১ শত টাকা, এমওপি সার ৭৫০ টাকা ও ডিএপি সার ৮ শত টাকা নির্ধারণ করা হয়েছে।

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের পাঁচাশি পাড়া গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন, সাড়ে ৭ শ টাকার এমওপি সার সাড়ে ১৪ শত টাকায় কিনতে হচ্ছে। এর প্রতিবাদ করলে ডিলাররা তাদের সাথে খারাপ আচরণ করে।

লাইট গ্রামের কৃষক সম্রাট মিয়া বলেন, বাজারে গিয়ে আমরা কোনো সারই পাচ্ছি না। ইউরিয়া সার যদিও দু-এক বস্তা পাচ্ছি তাও সাড়ে ১২ শত থেকে ১৩ শত টাকায় কিনতে হচ্ছে। আর ফসফেট, পটাশ তো পাওয়াই যাচ্ছে না। এ অবস্থায় আমরা কি ভাবে ধান চাষ করবো?

আটপাড় উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের কৃষক খোকন বলেন, তেল-সারের দাম সে হারে বেড়েছে তাতে কোনো কিছুর হিসাব মিলাতে পারছি না। মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যে ধান ফলাই তার ন্যায্য দাম পাই না।

সদর উপজেলার জামতলা বাজারের সাব-ডিলার ইউসুফ আলী বলেন, বিসিআইসি ও বিএডিসি গো-ডাউন থেকে চাহিদার তুলনায় সার কম মিলছে। সরকারি বরাদ্দ কম থাকায় কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছে না।

নেত্রকোনা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, জেলায় সারের সংকট না থাকা স্বত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম সার সংকটের চেষ্টা করছিল। কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা কঠোরভাবে এটা মনিটরিং করছি। উপ সহকারী কৃষি কর্মকর্তাদেরকে ডিলারের দোকানে নিয়মিত তদারকি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin