সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনা-২ আসনের জমিয়ত প্রার্থী  মুফতি আনিসুর রহমানের শো-ডাউন

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান তার নিজ নির্বাচনী এলাকায়  নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্ত শো-ডাউন করেছেন।
মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান প্রায় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে বারহাট্রা উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। মোটর সাইকেলের বহরে সাদা কালো পতাকা, তাদের নির্বাচনী প্রতিক
খেজুর গাছের ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছিল।
নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মুফতি তাহের কাসেমী, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজী, জেলা সাধারণ সম্পাদক  মাওলানা মফিজুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার সরকার, বারহাট্রা উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ তাফাজ্জুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইদ তালুকদার,  যুব নেতা মাওলানা আরমান হোসেন বাক্কী, হাফেজ মাও: মোবারক উল্লাহ, ছাত্র নেতা দ্বীন মোহাম্মদ শিপন প্রমুখ। বর্ণাঢ্য নির্বাচনী শো-ডাউনটি নেত্রকোণা জেলা শহরের পুরাতন
কালেক্টর মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সেখানে দলীয় মনোনীত প্রার্থী মুফতি আনিসুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin