রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

নৌকার পক্ষে কঠোর অবস্থানে জেলা ছাত্রলীগ- সোবায়েল আহম্মেদ খান

অভিজিৎ শান্ত, নেত্রকোণা
  • আপডেটের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১১৭০ বার পড়া হয়েছে

নৌকার বিকল্প কিছু ভাববার প্রশ্নই উঠে না, প্রতিটি ছাত্রলীগ নেতাকর্মীদেরকে নৌকার পক্ষে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।

আগামী ১১ নভেম্বর নেত্রকোণা সদর, আটপাড়া ও বারহাট্টা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে তিন উপজেলায় মোট ২৫ টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

নির্বাচনে ছাত্রলীগের সর্বোচ্চ ভূমিকার কথা নিশ্চিত করে সোবায়েল আহম্মেদ খান জানান, নৌকার প্রশ্নে ছাত্রলীগ বরাবরই আপোষহীন। এছাড়াও সকল নেতাকর্মীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য বলা হয়েছে।

নির্বাচনের কাজকে বেগবান ও সুশৃঙ্খল করতে প্রতিটি ইউনিয়নে আলাদা আলাদা কমিটি গঠনের মাধ্যমে কাজ ভাগ করে দেয়া হয়েছে। যার প্রধান সমন্বয়ক হিসেবে আছি আমি নিজে এবং জেলা শাখার সভাপতি রবিউল আওয়াল শাওন।

তিনি আরও বলেন, আমাদের দুই অভিভাবক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে দেশের বাহিরে অবস্থান করছেন। যাওয়ার আগে আমাদেরকে যে দিকনির্দেশনা দিয়ে গেছেন সেগুলো অনুসরণ করেই নেত্রকোণা জেলা ছাত্রলীগ নির্বাচনী মাঠে অবস্থান করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin