শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তঃস্বত্ত¡া নারীকে পিটিয়ে গর্ভপাত সহ হত্যা মামলার প্রধান আসামী সোহেল মিয়াকে আটক করেছে র‌্যাব-১৪

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫০ বার পড়া হয়েছে

বিয়ের প্রলোভনে ধর্ষনের পর অন্তঃস্বত্ত¡া নারীকে পিটিয়ে গর্ভপাত সহ হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী সোহেল মিয়াকে (৩২) আটক করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১৪ এর একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের তার বাড়ীতে অভিযান চালিয়ে আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করেছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আতকাপাড়া গ্রামের মোঃ আলাল উদ্দিন তার মেয়ে সুফিয়া খাতুন (২৭), তার আট ও ছয় বছরের ০২ সন্তান নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চন্দ্রপুর এলাকার আব্দুল হক মেম্বারের কলোনীতে থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করত। একই জেলার দূর্গাপুর উপজেলার চন্ডীগড় গ্রামের আসামী মোঃ সোহেল মিয়া (৩২) একই কলোনীতে থেকে রাজমিস্ত্রির কাজ করত। তারা একই জেলার বাসিন্দা হওয়ার সুবাদে আসামী মোঃ সোহেল মিয়া তাদের সাথে শখ্যতা গড়ার মাধ্যমে মোঃ আলাল উদ্দিনের বাসায় প্রায়শই আসা যাওয়া করত। আলাল উদ্দিনের বাসায় আসা যাওয়ার সুযোগে আসামী মোঃ সোহেল মিয়া আলাল উদ্দিনের বিবাহিত মেয়ে ও দুই সন্তানের জননী সুফিয়া খাতুন (২৭) এর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। রাজমিস্ত্রির কাজ না থাকায় আলাল উদ্দিন তার মেয়ে এবং মেয়ের দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ীতে চলে আসলে, আসামী মোঃ সোহেল মিয়া প্রায়শই আলাল উদ্দিনের গ্রামের বাড়ীতে বেড়াতে আসত। এক পর্যায়ে আসামী মোঃ সোহেল মিয়া ভিকটিম সুফিয়া খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাবেক স্বামীর সাথে বিচ্ছেদ ঘটায় এবং গত ২০২৩ সালের ২১ মার্চ তারিখ সহ পরবর্তী বিভিন্ন তারিখ ও সময়ে ভিকটিম সুফিয়া খাতুনকে তার নিজ বসত ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম এক পর্যায়ে অন্তঃসত্বা হলে সুফিয়া খাতুন আসামী সোহেল মিয়াকে বিয়ের জন্য চাপ দেয়। ঐ সময় আসামী মোঃ সোহেল মিয়া ভিকটিম সুফিয়া খাতুনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং তার গর্ভের সন্তানকে নষ্ট করতে চাপ দেয়। কিন্তু ভিকটিম সুফিয়া খাতুন তার গর্ভের সন্তানকে নষ্ট করতে রাজি না হওয়ায় গত ১৪ আগষ্ট মোঃ সোহেল মিয়া ভিকটিমের বসত ঘরে গিয়ে পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে নষ্ট করে। প্রচুর রক্তক্ষরণ পর তার মৃত্যু হয়। ভিকটিমের বাবা মোঃ আলাল উদ্দিন বাদী এ ব্যাপারে আদালতে মামলা করেন। মামলার পর থেকেই সে পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin