রবিবার, ১০ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেত্রকোনায় জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের বলাই নগুয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখা ও অঙ্গ এবং সহযোগী সংগঠন এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সিনিয়র আহবায়ক এডভোকেট মাহফুজুল হকের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, মোঃ বজলুর রহমান, মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, পৌর বিএনপির সভাপতি কামরুল হক, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিলকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এড খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা তাতী দলের সভাপতি সাইফুদ্দিন আহমেদ লেলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সভাপতি ফারদিন চৌধুরী রিমিসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সকল রাজবন্দীদের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin