বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস পালিত 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
 শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মস্থলে নিরাপদ পরিবেশ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় মোক্তার পাড়া মাঠ থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নুসরাত বিনতে ছালাম, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ইসরাত জাহান, নাগরিক ঐক্য এর সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন এর সভাপতি মোঃ নুরুল ইসলাম হাকিম,
জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খান খোকন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, জাতীয় নাগরিক কমিটির সোহরাব উদ্দিন আকন্দ,  জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, নেত্রকোনা জেলা টাইলস এন্ড মোজাইক কল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ হক মিয়া, সিএনজি চালক এর দপ্তর সম্পাদক আলম উল্লাহ, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হাজী মোঃ নিক্সন, দোকান কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, জেলা কাঠশিল্প শ্রমজীবী ইউনিয়ন এর সভাপতি সুশীল চন্দ্র সূত্রধর
ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার প্রারম্ভে জুলাই আগষ্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin