বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটপাড়ায় হযরত নূরাই পীরের ওরশ না হওয়ায় ভক্ত ও এলাকাবাসীর ক্ষোভ

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

এই উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে অলি আউলিয়াগণের ভূমিকা অপরিসীম। তারা অনেক ত্যাগ ও ধৈর্যের সাথে সমাজ সংস্কৃতি, আত্মা পরিশুদ্ধ করে মানুষ কে মহান আল্লাহ তায়ালার ইবাদত করার শিক্ষা দিয়ে গেছেন । তেমনি একজন মহান মানুষ ছিলেন হযরত নূরাই পীর ( রাঃ )।

এলাকাবাসী ও লোকমুখে প্রচলিত আছে
দুই শতাধিক বছর ধরে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় ০১ নং স্বরমুশিয়া
ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তার মাজার রয়েছে।এখানে দূর দুরান্ত থেকে আসা ভক্ত ও এলাকাবাসীদের মানত করতে লক্ষ্য করা যায়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দেয় ভক্তকুল । প্রায় দুই যুগ ধরে নিয়মিত বাৎসরিক ওরশ পালিত হয়ে আসছে। প্রতি বছর ডিসেম্বর মাসে তিন দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরশ মোবারক পালন করা হয় । এই বছর ওরশ মাহফিল প্রস্তুতি সম্পন্ন করাকালীন কিছু সংখ্যক কুচক্রী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বাৎসরিক ওরশ মাহফিল বন্ধ করতে দূর্গাশ্রম চৌরাস্তায় মানব বন্ধন করে থানায় অভিযোগ দায়ের করে । শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আটাপাড়া থানা পুলিশ এ বছরের ওরশ মাহফিল বন্ধ করে দেয় ,এতে করে হাজার হাজার ভক্ত ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন ।

সরেজমিনে কথা বলে জানা গেছে , এই ওরশ মাহফিল ও বাউল গানের অনুষ্ঠানে জন্য বিভিন্ন স্থানের লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকার বাসিন্দারা জানান , কুচক্রী মহলের কারণে এবারের ওরশ মাহফিল বন্ধ হওয়ায় প্রায় ০৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে আয়োজকদের । মাজার ভাঙারও হুমকি দেয় দুর্বৃত্তরা।

হযরত নূরাই পীর (রাঃ) মাজারের খাদেম এস,এম, সারোয়ার আলম মাইজভান্ডারী, মাজার কমিটির সাধারণ সম্পাদক হারেস মিয়া , আইমার সাবেক মেম্বার আ: রাজ্জাক, ওয়ার্ড মেম্বার নান্টু মিয়া , শ্রী রামপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো, আব্দুল কাদের,কৃষ্ণপুর গ্রামের
হাবুল মিয়া,সোন মিয়া , তৌহিদ মিয়া,বাচ্চু মিয়া
সহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী জানান ,
প্রতি বছর ওরশ মাহফিলে ধর্মীয় আলোচনা , মিলাদ মাহফিল , জিকিরের পরে
রাতে মুর্শিদী , মারফতি , দেহ তত্ত্ব সহ ধর্মীয় ও বাউল গানের অনুষ্ঠান হয়ে আসছে , যা আমাদের আনন্দ দিত এবং যা এলাকায়র ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। এ বছর ওরশ মাহফিল বন্ধ না করার জন্য কুচক্রী মহলের উপর হাজার হাজার ভক্ত ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে ।

মাজারের খাদেম এস,এম, সারোয়ার আলম বলেন , কুচক্রী মহলের লোকজন মাজারের দরজা ও দান বাক্সের তালা ভেঙে দানকৃত টাকা নিয়ে যায় । মাজারের পবিত্রতা রক্ষা সকলের জন্য মঙ্গল। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মিত ওরশ মাহফিল অনুষ্ঠান করার জন্য সহযোগিতা কামনা করছি ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উল্লেখিত ঘটনার জন্য বিচারের দাবি জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin