শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

খালিয়াজুরীতে বিএনপির জেলা দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে দ্বিতীয় প্রচারণা সভা অনুষ্ঠিত

মোঃ শামছুল হক, খালিয়াজুরী, প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

আজ ২৬/০৮/২৫ ইং রোজ মঙ্গলবার বিকেল ৫টায় খালিয়াজুরী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে দ্বিতীয় প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান কেষ্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডঃ আনোয়ারুল হক এবং সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হেলালী।

সভায় বক্তারা আগামী ৩০শে আগস্ট জেলা বিএনপির সম্মেলনে মাছ ও ছাতা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিলকি, সুজাত ভাইসহ আরও অনেক নেতৃবৃন্দ।

ডঃ রফিকুল ইসলাম হেলালী বলেন, “আমি ১৯৮৪ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার নামে সারা দেশে ৫৬টি মামলা হয়েছে। দলের দুঃসময়ে আপনাদের পাশে ছিলাম, আজও আছি। এবার আপনারা মাছ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আশা রাখি।”

অন্যদিকে, আহ্বায়ক ও সভাপতি প্রার্থী ডঃ আনোয়ারুল হক তার বক্তব্যে বলেন, “গত ১৭ বছর সুখে-দুঃখে আমি আপনাদের সাথে ছিলাম। ভবিষ্যতেও থাকব। আসন্ন সম্মেলনে ছাতা প্রতীকে আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।”

সভায় উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে এবং তারা প্রার্থীদের পক্ষের স্লোগানে মুখরিত করে তোলেন সভাস্থল।

তাং ২৬/০৮/২৫ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin