বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নেত্রকোনায় বিএনপির রক্তদান কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি” উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেত্রকোণা জেলা শাখা।

আজ বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) সকাল ১০টায় জেলা শহরের বিএনপি কার্যালয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডাঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু এবং কৃষক দলের জেলা সভাপতি ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কি।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, ড্যাব নেতৃবৃন্দ—ডাঃ মাজহারুল আলম মাজু, ডাঃ রায়হান, ডাঃ সায়েম, ডাঃ রিতা ও সাদি।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আমল রাজু এবং সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়াতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin