বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

জেলা পরিষদ নির্বাচন নেত্রকোনায় চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৪৬ জন মহিলা সদস্য পদে ১৪ জনের মনোনয়নপত্র দাখিল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৯ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ্ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনায় চেয়ারম্যান পদে ৩ জন ও সদস্য পদে ৬০ জন প্রার্থীমনোনয়ন পত্র দাখিল করেছেন।

আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, ৭৫’ এর প্রতিরোধ যোদ্ধা, অ্যাডভোকেট অসীত সরকার সজল বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যকরি কমিটির সদস্য. জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক, জেলা পরিষদের সাবেক সদস্য রহিমা আক্তার ওরফে আসমা আশরাফ ও স্বাতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বীর মুক্তিযোদ্ধা আবু ফরিদ খানের ছেলে সাবেক ছাত্রলীগ ও সাবেক যুবলীগ নেতা আবু সাঈদ খান জ্যোতি।
এ ছাড়াও জেলার ১০ উপজেলায় ১০জন সদস্য পদে ৪৬ জন ও ৩ জন মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল লতিফ শেখ বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও সদস্য পদে ৪৬ জন ও সহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাঁছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin