বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে  নেত্রকোনায় জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে
(এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে কটুক্তি ও সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে

আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নেত্রকোনা জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জড়ো হয়। সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা৷ শহরের তেরী বাজার, আখড়ার মোড়, বড়বাজার, শহীদ মিনার, কাচারী রোড হয়ে প্রেসক্লাবে সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খান খোকন, সাধারণ সম্পাদক মোঃ তারিফুর রহমান রিপন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি মোঃ সামছুল আলম, নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোঃ সোলায়মান মিয়া, সাধারণ সম্পাদক হাজী মোঃ নিক্সনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক বৃন্দ।
সমাবেশে বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদেরকে দেশী বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin