বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নকল বিড়ি ও বিএটি’র আগ্রাসন বন্ধের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন এ কে এম আব্দুল্লাহ,

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিককের মজুরী বৃদ্ধি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে নেত্রকোনা জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন।

 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নেত্রকোনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

 

শ্রমিকদের অন্যান্য দাবি গুলো- যাচাই-বাছাই ব্যাতিরেকে (অনলাইন) লাইসেন্সসহ রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করা, সিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করা এবং বহুজাতিক কোম্পানীর সিগারেটের মূল্য বৃদ্ধি করা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বিড়ি শিল্পকে ধ্বংসে নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রে দেশীয় শিল্পগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। ফলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। তাদের আগ্রাসন বন্ধ করে প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় পদক্ষেপ গ্রহন করতে হবে।

 

বক্তারা আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কমদামে অবৈধ ভাবে বিড়ি বিক্রি করায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে আর প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে বহুজাতিক কোম্পানির সিগারেটের মূল্য বৃদ্ধি করতে হবে। একইসাথে সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে অর্থাৎ শ্রমিক শেড, গোডাউন, অফিস ছাড়া অস্তিত্বহীন বিড়ি কারখানার লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। এছাড়া সিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করতে হবে।

 

মানববন্ধনে শ্রমিকদের হাতে হাতে “বিড়ি শিল্পের কিছু হলে জ¦লবে আগুন ঘরে ঘরে, এদেশ থেকে ব্রিটিশ বনিয়া হঁটাও বিড়ি শিল্প বাঁচাও, অসাধু দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তার বিচার চাই বিচার চাই, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফুসফুস পড়ায় এদেশে টাকা পাচার করে বিদেশে”সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

 

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম.কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin