মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক

নেত্রকোণায় জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩৫৮ বার পড়া হয়েছে

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বেলা ১ টায় দিকে জেলা শহরের বনুয়াপাড়া আবু আব্বাস কলেজের সামনের সড়কে নেত্রকোণা জেলা বিএনপি এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করে।

নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষকলীগের সভাপতি সালাহ্ উদ্দিন খান মিল্কী, মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, পৌর বিএনপির সদস্য সচিব এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা তাতী দলের আহবায়ক সাইফুদ্দিন আহমেদ লেলিন, জেলা মৎস্য দলের সদস্য সচিব মোঃ ইদ্রিছ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।

প্রধান অতিথি হেলেন জেরিন খান বলেন, বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে। তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, শেখ হাসিনার অধীনে দেশের জনগন আর কোন প্রহসনের নির্বাচন করতে দেবে না। তিনি অবিলম্বে ১০ দফা দাবী মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও দেশ বিদেশে সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন দেয়ার জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin