শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোণার দুর্গাপুরে নৌ-যান ঘাট পরিচালনা উপকমিটি গঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার নৌ-যান ঘাট পরিচালনা উপকমিটি গঠিত হয়েছে।

গতকাল ৮জুন(বুধবার) সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে নেত্রকোণা জেলা ইঞ্জিন চালিত নৌ-যান পরিবহন মালিক সমিতি দুর্গাপুর উপজেলার নৌ-যান ঘাট পরিচালনা উপকমিটিকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব অর্পণ করে।

জেলা কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ.ও.এম সাইফুল্লাহ ও জেলা কমিটির সদস্যবৃন্দের উপস্থিতে দুর্গাপুর উপজেলার নতুন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সহ-সভাপতি মুহিন খান ও সাধারণ সম্পাদক মোঃ শাহান মিয়া সহ সদস্যবৃন্দের নিকট দায়িত্ব অর্পণ করেন।

গত ২৮ মে ২০২২ তারিখে নেত্রকোণা জেলা ইঞ্জিন চালিত নৌ-যান পরিবহন মালিক সমিতির জেলা কার্যকরী পরিষদের জরুরী আলোচনা সভায় মালিক সমিতির সিদ্ধান্তে দূর্গাপুর নৌ-যান ঘাট সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়।

উক্ত কমিটি ২৮ মে ২০২২ তারিখ থেকে ২০ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin