বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক

নেত্রকোণার পূর্বধলায় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করায় মানববন্ধন ও অবস্থান ধর্মঘট

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৫২৬ বার পড়া হয়েছে
নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন কর্তৃক মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় তাদের সাথে অসদাচরণ করায় মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছে বিক্ষুব্ধ  মুক্তিযুদ্ধারা।
মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে বিভিন্নস্থরের মুক্তিযোদ্ধা ও সন্তানেরা আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের কটুক্তি ও অসদাচরণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোঃ আইয়ুব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রউফ, নাজিম উদ্দীন, সিরাজ উদ্দিন তালুকদার, নাজিম উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা উপজেলা চেয়ারম্যান সুজন কর্তৃক বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও অসদাচরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুজনকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতির দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।
মুক্তিযোদ্ধারা মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদে অবস্থান ধর্মঘট পালন করে। পরে ইউএনও এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin