শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোণার সীমান্তে ৩১ বিজিবি’র অভিযানঃ  ৯৬৩ বোতল ফেনসিডিলসহ মিনি ট্রাক জব্দ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) গোপালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯৬৩ বোতল ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) রবিবার সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া বিওপি ক্যাম্পের ৬ সদস্যের একটি টহল দল আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাককে দেখে সন্দেহ হলে ট্রাকটিকে থামানোর সিগনাল দেয়। এসময় চোরাকারবারিরা ট্রাক ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবির জোয়ানরা মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মিনি ট্রাকটি জব্দ করে।
জব্দকৃত ফেনসিডিলসহ ট্রাকটি নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin