শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণায় অপহরনের ১২ ঘন্টার মধ্যেই অপহৃত উদ্ধার

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোণার কলমাকান্দায় অপহরনের ১২ ঘন্টার মধ্যেই অপহৃত এক যুবককে উদ্ধার করেছে জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত যুবক কবির হোসেন (২০) নেত্রকোনা পৌর শহরের পারলা গ্রামের রুস্তম আলীর ছেলে। সে নেত্রকোনা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ সুপার আকবর আলী মুন্সী আজ বৃহস্পতিবার দুপুরে সম্মেলণ কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, উদ্ধারকৃত যুবক কবির হোসেন বুধবার সকাল ৭টার দিকে মোটর সাইকেল যোগে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাঁচগাও এলাকার এক বন্ধুর বাড়ীতে বেড়াতে যায়।

সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার পাঁচগাও পৌছা মাত্রই অজ্ঞাত চার জন ব্যক্তি তার পথরোধ করে। এসময় ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়।

পরে অপহরনকারীরা তার বাবার নিকট ফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। না দিলে তাকে মেরে ফেলা হবে অথবা ভারতে পাচার করে দেবে বলে হুমকি দেয়।

ঘটনাটি পুলিশকে অবহিত করা হলে ডিবির উদ্ধার টিম প্রযুক্তি ব্যবহার করে তাকে জীবিত উদ্ধার করে। আজ তাকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin