
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ শাহজাহান কবীর’র সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী ও মৎস্য সম্পদ বৃদ্ধি কল্পে বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম , সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ প্রমুখ।
এ সময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মুখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, সাবেক সম্পাদক ম,কিবরিয়া চৌধুরী হেলিম, এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, এম ফকরুল হক, সন্জয় সরকার সহজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় শাহ্জাহান কবীর দেশীয় প্রজাতির বিপন্ন হতে যাওয়া ছোট বড় মাছসহ নেত্রকোণা জেলায় আরো বেশি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।